রহনপুরে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রহনপুরে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় রহনপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক ও দিগন্ত হসপাতালের পরিচালক আব্দুর রাকিব। তিনি শহীদ ওসমান হাদির ত্যাগ, আদর্শ ও ন্যায়ভিত্তিক সংগ্রামের কথা স্মরণ করে বলেন, “ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সাহসী কণ্ঠস্বর। তাঁর শাহাদাত আমাদের জন্য প্রেরণা হয়ে থাকবে।” অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন মুত্তাকিন। গায়েবানা জানাজায় ইমামতি করেন মোঃ আব্দুল কাদের, প্রভাষক, পরানপুর কামিল মাদ্রাসা, মান্দা, নওগাঁ। জানাজা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক মুসল্লি। গায়েবানা জানাজায় অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। পুরো মাঠজুড়ে ছিল শোকাবহ পরিবেশ, যেখানে শহীদের স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *