নওগাঁয় তিনদিন ব্যাপী ‘নওগাঁ আর্ট ক্যাম্প’ শুরু
নওগাঁয় তিনদিন ব্যাপী শুরু হয়েছে ‘নওগাঁ আর্ট ক্যাম্প’ ২০২৫। দৃশ্যকলা নামে একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এই আর্ট ক্যাম্পের আয়োজন করে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় পার্কে এই ক্যাম্পের উদ্বোধন করেন দেশের একজন প্রবীন চিত্র শিল্পী রেজাউল হক। দৃশ্যকলা’র সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক রবিউল করিম। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান শাবিন শাহরিয়ার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, কেডিয়ান সভাপতি মোঃ বদরুজ্জামান, চিত্রশিল্পী আশরাফুল হুদা লিটু,

সুমন দাস, তারিক হাসানসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। আর্ট ক্যাম্পে স্থানীয় ৫ বছরের উর্ধ্বে বিভিন্ন বয়সের ৩১ জন শিল্পী অংশ গ্রহণ করে। তিনদিন ধরে এসব শিল্পীরা এখানে বসেই নানা ধরনের শিল্প অংকন করবে। আগামী ২৭ ডিসেম্বর শিল্পীদের আঁকা চিত্রকর্ম গুলো মূল্যায়ন করে পুরস্কৃত করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
Leave a Reply