চাঁপাইনবাবগঞ্জের ডিএসসি’র আয়োজনে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জের ডিএসসি’র আয়োজনে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে ‘মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট’ হয়েছে। ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে ২৪ ডিসেম্বর এই মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সভাপতিত্বে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রাব্বানী সরদার। নাচোল রেল স্টেশন মাঠে অনুষ্ঠিত টূর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এনামুল হক, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রহিমা খাতুন, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইব্রাহিম গলিলুল্লাহ। মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট প্রেমী দর্শকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও ক্রিকেটারদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। শেষে চ্যম্পিয়ন ও রানার্স অ্যাপ দলের মধ্যে পুরস্কার ও মাদকবিরোধী মেডেল দেওয়া হয় এবং অনুষ্ঠানে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *