গোদাগাড়ীতে জাকজমকপূর্ণ পরিবেশে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা

গোদাগাড়ীতে জাকজমকপূর্ণ পরিবেশে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা

সম্পূর্ণ বে-সরকারি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশ গ্রহণে অত্যন্ত জনপ্রিয় আয়োজন গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১০ হতে ১২ টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলা মর্নিং স্টার সেমি ইংলিশ মিডিয়াম স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির মহাসচিব রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম, বৃত্তি পরীক্ষা কমিটির পরিচালক (পরীক্ষা) রাজিয়া সুলতানা, পরিচালক (অর্থ) সুমাইয়া পারভীন রাত্রী, মর্নিং স্টার সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক মিজানুর রহমান, আরিশা একাডেমী কেয়ার এর পরিচালক সারোয়ার জাহান রিজভী, রাইসা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মোঃ ফাহিম তানভীর, কুমরপুর হযরত শাহ্ আলী কুলি বেগ (রা.) কেজি স্কুল এর সহকারী প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবীর। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মর্নিং স্টার সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ শারমিন আকতার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *