নাটোরে নারীকে হত্যা ॥ সাবেক স্বামীকে গণপিটুনি

নাটোরে নারীকে হত্যা ॥ সাবেক স্বামীকে গণপিটুনি

নাটোরের লালপুরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে রবিন হোসেন (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তাকে গণপিটুনি দেন স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে শোভদিদারপাড়া এলাকায় নাটোর-আব্দুলাপুর রেলপথে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম তাম্মি আক্তার। তিনি লালপুরের নাবীরপাড়া এলাকার জিল্লুর রহমানের মেয়ে। গ্রেফতারকৃত রবিন হোসেন সেনাবাহিনীতে চাকরি করেন। তিনি ঈশ্বরদী রেলওয়ে থানায় গ্রেপ্তার আছেন। রবিন হোসেনের বাড়ি লালপুরের চন্ডিগাছা এলাকায়। তার বাবার নাম কছিম উদ্দিন। অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, ১০ মাস সংসারের পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। মোবাইলে মাঝে মধ্যে তাদের কথা হতো। কাপ্তাই সেনানিবাসে কর্মরত রবিন ইউনিট থেকে তিনি পালিয়ে চলে আসেন। আসার পরেই মেয়েটাকে নিয়ে রেললাইনের পাশে শোভদিদার পাড়ায় সময় কাটায়। এসময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিতণ্ডা হলে ছেলেটি ছুরি দিয়ে মেয়েটির শ্বাসনালী কেটে দেয়। এ ঘটনায় মেয়ের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *