চাঁপাইনবাবগঞ্জে হৃথিবী রথের ১১তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত

চাঁপাইনবাবগঞ্জে হৃথিবী রথের ১১তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত

চাঁপাইনবাবগঞ্জের সাহিত্য সাংস্কৃতিক সংগঠন হৃথিবী রথের ১১তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বনভজন ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। বৃহস্পতিবার দিনব্যাপী বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়ার মায়াকাননে এ অনুষ্ঠান হয়। সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের পর স্বাগত বক্তব্য দেন কবি আনিফ রুবেদ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি জাকির হোসেন, কবি আনিস আনাম, কবি মাসুম আওয়াল, কবি আলমগীর কবির, কবি আব্দুল আজিজ, কবি নাদিম সিনা, কবি মাহমুদ হাসান ও গম্ভীরা নানা, মাহবুবুল আলম, সংগীত পরিবেশন করেন চাঁপাই ভক্তকুলের কাওসার রিপন, ইসমাইল ভাণ্ডারী, কালাম ভাণ্ডারী, সিতেশ সিংহ, নিয়াজ আহমেদ ও ওস্তাদ আলাউদ্দিন। গল্প বিষয়ক আলোচনা করেন, নাটোরের শিশু কিশোর সাহিত্যিক, শিব শঙ্কর পাল, কথাশিল্পী আনিফ রুবেদ, কথা সাহিত্যিক আব্দুল আজিজ, আব্দুল্লাহ আল বাকী, অর্ণব পাল সন্তু ও সংস্কৃতি কর্মী আব্দুর রাজ্জাক। কবিতা বিষয়ক আলোচনা করেন, মাসুম আওয়াল, এস এম তিতুমীর, সাহানা মোহাম্মদ হাসান, আবির সালাম, সাজিদ তৌহিদ ও সুমন শামস। চলচ্চিত্র বিষয়ক আলোচনা করেন, ওয়াহিদুর রহমান শিপু, ওস্তাদ আলাউদ্দিন, ইয়াসির আরাফাত, নাদিম সিনা, আতিকুর রহমান আতিক ও জয়নাল আবেদিন শিশির। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত ১৫জন কবি সাহিত্যিককে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *