বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘বৈশাখী টিভি’র বিশ বছর পূর্তি উদযাপন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ। প্রধান অতিথি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সূজনের সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের (সিটিজেএ)’র সভাপতি রফিকুল আলম,

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চ্যানেল আই প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুু, আইনজীবী নূরে আলম সিদ্দিকসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটিজেএ’র সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল। বক্তারা বলেন, দুই দশক ধরে বৈশাখী টেলিভিশন দেশের মানুষের কথা, সমাজের বাস্তবতা ও গণতন্ত্রের প্রশ্ন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থে সংবাদ প্রচারে চ্যানেলটির ভূমিকা আরও শক্তিশালী হবে। এসময় শুভেচ্ছা বক্তব্যে গণমাধ্যমকর্মীরা বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি এবং একুশ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেলটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।

Leave a Reply