ডিএসসি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও চোলাইমদসহ গ্রেফতার-২

ডিএসসি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও চোলাইমদসহ গ্রেফতার-২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএসসি)’র পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সাইফউদ্দিনপাড়া এলাকা থেকে হেরোইনসহ গ্রেফতার হয়- চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সাইফউদ্দিনপাড়ার মো: আকরাম আলীর স্ত্রী মোসা: হাবিবা বেগম ওরফে শাপলা (৩৯) এবং চোলাইমদসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ঝিলিম ইউনিয়নের এরশাদ ডাইং এলাকা থেকে গ্রেফতার হয়-এরশাদ ডাইং গ্রামের মৃত তাইনুস মন্ডলের ছেলে ইসরাফিল হক ওরফে টিংকু (৪০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএসসি)’র উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৭ ডিসেম্বর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সাইফউদ্দিনপাড়া এলাকা থেকে একটি পলিথিন প্যাকেটে ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন,

৩৪০(তিনশত চল্লিশ)টি হেরোইনের পুরিয়া, যার ওজন ৩০(ত্রিশ) গ্রাম-সর্বমোট ৮০ (আশি) গ্রাম হেরোইন, ৩০ (ত্রিশ) পিস ইয়াবাসহ মাদক কারবারী মোসা: হাবিবা বেগম ওরফে শাপলা (৩৯) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ অর্থ ১ লক্ষ ২৩ হাজার ৪০ টাকা জব্দ করা হয়। এঘটনায় আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো: রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অন্যদিকে, ২৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এরশাদ ডাইং এলাকা থেকে ১০ (দশ) লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী মো: ইসরাফিল হক ওরফে টিংকু কে গ্রেফতার করা হয়। এঘটনায় আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মো: মুস্তাফিজুর রহমান মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *