র্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার আলীনগর রেলপাড়া হতে ২৬ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারী আটক হয়েছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যানপুর গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল হাকিম (২৩)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড এর আলীনগর রেলপাড়া গ্রামস্থ পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারী মোঃ আব্দুল হাকিম কে ২৬ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ ঘটনাস্থলে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply