নওগাঁ জেলার ৬টি আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নওগাঁ জেলার ৬টি আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছটি আসনে মোট ৪১ জন প্রার্থী আপনাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার প্রার্থিতা দাখিলের শেষ দিন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট এসব প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। নওগাঁ জেলার ৬টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১০ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ জন, জাতীয়পার্টি’র ৪ জন, এবি পার্টি ২ জন, সিপিবি’র ২জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ জন, বাসদ ১জন, বিএনএফ ১ জন,বাংলাদেশ খেলাফত মজলিস ১ জন, খেলাফত মজলিস ১জন এবং স্বতন্ত্র ৫ জন। নওগাঁ-১ ( পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিএনপি থেকে মোস্তাফিজুর রহমান (মনোনীত), নূরুল ইসলাম ও মাহনুদুস সালেহীন, বাংলাদেশ জামাত ইসলাম থেকে মাহবুবুল আলম, জাতীয় পার্টি থেকে আকবর আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাফেজ মোঃ আব্দুল হক শাহ এবং স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সালেক চৌধুরী ও সোহরাব হোসেন। নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপি থেকে শামসুজ্জোহা খান (মনোনীত), বাংলাদেশ জামায়াতে ইসলাী’র এনামুল হক, এবি পার্টি’র মোঃ মতিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস-এর হুমায়ুন কোবির চৌধুরী, খেলাফত মজলিস-এর আব্দুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ দেলোয়ার হোসেন। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনে বিএনপি’র ফজলে হুদা বাবুল (মনোনীত) ও পারভেজ আরেফিন সিদ্দিক জনি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ থেকে কালিপদ সরকার, বাংলাদেশ জামাত ইসলামী’র মাহফুজুর রহমান, জাতীয় পার্টি’র মাসুদ রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নাসির বিন আসগর এবং বিএনএফ থেকে আব্দুল্লাহ আল মামুন সৈকত। নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি থেকে একরামুল বাড়ি টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আব্দুর রাকিব, সিপিবি থেকে এস এম ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সোহরাব হোসেন, জাতীয় পার্টি থেকে আলতাফ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আরফানা আহমেদ ফেন্সি। নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি থেকে জাহিদুল ইসলাম ধলু ( মনোনীত) ও নজমুল হক সনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আ, স, ম সায়েম, সিপিবি থেকে মোঃ শফিকুল ইসলাম এবি পার্টি থেকে কাজী মোঃ আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আব্দুর রহমান এবং জাতীয় পার্টি থেকে আনোয়ার হোসেন। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপি থেকে শেখ রেজাউল ইসলাম (মনোনীত), বাংলাদেশ জামাতে ইসলামী থেকে খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির ও আতিকুর রহমান রতন মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *