র্যাবের বিশেষ অভিযানে ৭ মাদক কারবারী আটক ॥ ইয়াবা ও হেরোইন উদ্ধার
র্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭ মাদক কারবারী আটক হয়েছে। এসময় ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন কালিনগর গ্রাম থেকে এদের গ্রেফতার এবং মাদকগুলো উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার চক কালিনগর গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫), কালিনগর ইংলিশ মোড়ের মৃত মেসের আলীর ছেলে মোঃ নাসির (৫৭), মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ বাবু (২৬), মৃত আলফাজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫০), সতেরো রুপিয়া চামাগ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ কাওছার (২৬), কালিনগর চক ইংলিশ মোড়ের মোঃ সাদেকুল ইসলামের ছেলে মোঃ সাহালাল ইসলাম (২৯) এবং রুপনগর গ্রামের মৃত সাগর আলীর ছেলে মোঃ এনাদুল (৫০)। র্যাবের এক প্রেসনোটে বুধবার জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার কালিনগর গ্রাম হতে মাদক চক্রের ৭ জন মাদক কারবারীকে ৫৯ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামস্থ কলা বাগানের ভিতর হতে ৫৯ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী মোঃ মিজানুর রহমান (৪৫), মোঃ নাসির (৫৭), মোঃ বাবু (২৬), মোঃ সিরাজুল ইসলাম (৫০), মোঃ কাওছার (২৬), মোঃ সাহালাল ইসলাম (২৯), মোঃ এনাদুল (৫০)’কে ঘটনাস্থল হতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply