গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত-আহত দুই

গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত-আহত দুই

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রুপিয়া বেগম নামের এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেলে থাকা স্বামী স্ত্রী দুজনে গুরুতর আহত হয়েছেন। রাতে ঢাকা-রংপুর-মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী বকচর খাঁ পাড়া গ্রামে সাদেক খানের স্ত্রী রুপিয়া বেগম (৫৫)। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, রুপিয়া বেগম বকচর মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার ষ্টেশনে খবর দিলে ফায়ার ষ্টেশনের একদল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুপিয়াকে মৃত ঘোষনা করে। এদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা স্বামী ও স্ত্রী দুজনই গুরুতর আহত হন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *