র‌্যাবের অভিযানে নাচোলে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

র‌্যাবের অভিযানে নাচোলে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী অভিযানে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে নাচোলে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার বহেরুল ইলামিত্র গেইটের দিঘির উত্তর পার্শ্বের পাটাল হতে বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তারে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নাচোল থানার নিজামপুর ইউনিয়নের ২নং বহেরুল ওয়ার্ডস্থ ইলামিত্র গেইটের দিঘির উত্তর পার্শ্বের পাটাল হতে সন্দেহজনক পরিত্যক্ত অবস্থায় ১৬টি দেশীয় অস্ত্র এবং ৩ রাউন্ড তাজা এ্যামোনিশন আলামত হিসাবে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব আরও জানায়, ৩১ ডিসেম্বর র‌্যাব-৫ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নিজামপুর ইউনিয়নের বহেরুল গ্রামে দিঘির উত্তর পার্শ্বের পাটালে সন্দেহজনক অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা পড়ে থানার খবর পায়। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল ঘটনাস্থল হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি প্লাস্টিকের বস্তার ভিতর সবুজ কাপড়ে মোড়ানো (ক) লোহার বড় হাসুয়া ০৪টি, কাঠের বাটযুক্ত লোহার ছোট হাসুয়া ০৪টি, কাঠের বাটযুক্ত ০১টি খড়গ, কিরিচ ০১টি, লোহার চাইনিজ কুড়াল ০২টি, দ্বি-মুখী চাইনিজ কুড়াল ০৩টি, স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিক ০১টি সহ সর্বমোট ১৬টি দেশীয় অস্ত্র এবং সাদা কাগজে মোড়ানো অবস্থায় ০৩ রাউন্ড তাজা এ্যামোনিশন আলামত হিসাবে উদ্ধার করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *