চাঁপাইনবাবগঞ্জে শতভাগ বই দিয়ে শুরু প্রাথমিকের শিক্ষাবর্ষ
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়গুলোতে বছরের প্রথম দিনেই বই বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে বিদ্যালয়গুলোতে। সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ শহর ও শহরের বাইরের বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর চাহিদার প্রায় সব বই-ই পাওয়া গেছে বছর শুরুর আগেই। এবার প্রাক-প্রাথমিকে বইয়ে চাহিদা ছিল ৫২ হাজার ৮৭৬টি। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ৪ লাখ ৬৩ হাজার ৩৬৩ টি ও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪ লাখ ২৮ হাজার ১২১ টি বইয়ের চাহিদা ছিলো। এরই মধ্যে চাহিদার সব বই বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইংলিশ ভার্সন ও ক্ষদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের বই-ও পাওয়া গেছে। এদিকে, জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও বই বিতরণ শুরু হয়েছে।

Leave a Reply