চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রচারনা অনুষ্ঠান হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) দিবাগত রাতে জেলা শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রচারণা অনুষ্ঠান হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর অংশ হিসেবে এই প্রচারণা অনুষ্ঠান বলে জানিয়েছেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ।

প্রচারণা অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভিরা ও সংগীতানুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ খাইরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ওয়াসিম ফিরোজসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসক ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান। এসময় জেলার বিভিন্নস্থানের গণ্যামান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গম্ভিরার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে ভোটারদের সচেনতনামূলক বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়। একইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন গানের মাধ্যমেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার বিষয়ে ভোটারদের সচেনতন করা হয়।
উল্লেখ্য, গণভোটে চারটি প্রশ্ন রয়েছে, যে চারটি প্রশ্নের মধ্যে ১১-১২টি বিষয় রয়েছে। দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না।

কেউ ইচ্ছেমতো সংবিধান সংস্কার করতে পারবে না, সংবিধান সংশোধনে ভোটরাদের মতামতের প্রতিফলন ঘটতে হবে। গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আবার একটি গণভোট হবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্যর জন্য সংসদে একটি উচ্চকক্ষ ও একটি নিম্নকক্ষ থাকবে। দেশের বিচার ব্যবস্থা স্বচ্ছ নিরপেক্ষ হতে হবে, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিতহবে। মানুষের মৌলিক অধিকার ইন্টারনেট সেবা কখনো বন্ধ হবে না, মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। ইন্টারনেট অবিরত থাকবে। দণ্ডপ্রাপ্ত অপরাধী কে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না।

Leave a Reply