র্যাবের অভিযানে ফেনসিডিল ও বিদেশী মদসহ একজন আটক
র্যাবের অভিযানে মাটির নীচে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল ও বিদেশী মদ’সহ একজন আটক হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউপি’র মুন্সিপাড়া গ্রামের মোঃ মঞ্জুর হোসেন এর ছেলে মাদক কারবারী মোঃ রিপন (৩২)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, ১৩ জানুয়ারী র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপি’র মুন্সিপাড়া থেকে আটক আসামী মোঃ রিপন (৩২) কে তার বসতবাড়ির উত্তর পার্শ্বে নেপিয়ার ঘাস চাষকৃত জমির ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৫ বোতল ফেনসিডিল ও ১২ বোতল বিদেশী মদসহ আটক করা হয়। র্যাব আরও জানায়, পরবর্তীতে আসামী রিপন এর স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়া মতে বসতবাড়ির উত্তর পার্শ্বে গোয়াল ঘরের পিছনে তার বর্গাকৃত নেপিয়ার ঘাসের জমিতে বিশেষ কায়দায় ছাই ও খড় দিয়ে ঢাকা মাটির নীচে দুইটি আলাদা গর্তে ০২টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের ভিতরে রক্ষিত ২৯৫ বোতল ফেনসিডিল, ০৬ বোতল MAGIC MOMENTS (বিদেশী মদ) এবং ০৬ বোতল SEAGRAMS BLENDERS (বিদেশী মদ) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply