নওগাঁয় আব্দুল জলিলের স্ত্রী’কে স্বামীর কবরের পাশে দাফন
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক বানিজ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল জলিলের স্ত্রী জেসমিনা জলিলের প্রথম জানাজা মঙ্গলবার বাদ আসর নওগাঁ নওযোয়ান মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, নওগাঁ নওযোয়ান সমিতির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম, আব্দুল জলিলের ছোট জামাই ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ বক্তব্য রাখেন। বাদ মাগরিব আব্দুল জলিলের পৈত্রিক নিবাস শহরের চকপ্রাণ মহল্লায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, জেসমিনা জলিল গত সোমবার রাত ৮টায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই চিকিৎসক মেয়ে, দুই জামাতা, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
Leave a Reply