চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা

মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার বিকেলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট আব্বাস বাজারে এই ভলিবল প্রতিযোগিতা হয়। বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাটস্থ আব্বাস বাজারে অনু্িষ্ঠত খেলায় ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা হোগলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ও শিবগঞ্জ উপজেলা আব্বাস বাজার দল।

‘মাদক নয়, হোক জীবনের জয়’ শ্লোগানে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মোঃ মাসুম, মোঃ টমাস মাষ্টারসহ ক্রীড়া প্রেমীরা। ভলিবল প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের মাঠে ফিরে আসার আহবান জানান। সভাপতি চৌধুরী ইমরুল হাসান মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সাথে সাথে সাধারণ মানুষসহ অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *