ভালুকায় কংশেরকুল দরবারে বড় দোয়া অনুষ্ঠিত
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া এলাকায় কংশের কুল দরবারে বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে (১৭জানুয়ারি) শনিবার বিকাল ৩.৩০টায়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এবং দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ.এম.এম বাহাউদ্দীন বলেন, বাংলাদেশ কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট ইসলামি দল দ্বারা গঠিত শক্তিশালী রাষ্ট্র হয়নি, এ দেশের জমিনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন আল্লাহর ওলিরা। এই দেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। এখানে অসংখ্য আল্লাহর ওলি রয়েছেন, যাদের সম্পর্কে আমরা অনেকেই জানি না।

এ.এম.এম বাহাউদ্দীন আরও বলেন, এলাকার উন্নয়ন ও দেশ পরিচালনার জন্য একটি শক্তিশালী সরকার অপরিহার্য। এমন নেতৃত্ব তৈরি করতে হবে যারা সরকার গঠন করতে সক্ষম হবে। আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তার মনোনীত প্রার্থীদের সর্বাত্মকভাবে সহযোগিতা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী।
বড় দোয়া মাহফিল পরিচালনা করেন দরবারের গদিনশীন পীর মাওলানা আসাদুজ্জামান। দোয়া শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply