‘সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সমালোচনা’ শীর্ষক আলোচনা

‘সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সমালোচনা’ শীর্ষক আলোচনা

আমার ‘সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সমালোচনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে শিবপুর প্রেসক্লাব মিলনায়তনে সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এবং বিশিষ্ট সাহিত্য অনুরাগী আবুল হারিস রিকাবদার।
সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলা কমিটি সভাপতি কবি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্যের সন্ধানে সংগঠনের প্রতিষ্ঠাতা আসাদ সরকার। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল মান্নান ভূঁইয়া কলেজের সহকারী অধ্যাপক ও সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা কবি খাদেম রসুল সরকার এবং সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটি উপদেষ্টা, সাহিত্য সমালোচক মঈনুল ইসলাম মিরু।
সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা কবি ও লেখক এড. মাহবুব আলম লিটন, সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন, সদস্য কবি ও গল্পকার মিলন বাশার ও শিবপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রবিউল হাসান। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
আমার গল্প, উপন্যাস ও কবিতার বই নিয়ে সাহিত্যবিদগ্ধ জনদের কাছ থেকে এত উচ্চ প্রশংসা পাবো-কোনদিন ভাবিনি। পাশাপাশি কিছু সমালোচনা হয়েছে। এই সমালোচনা আমার ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *