র্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হত্যাকান্ডের ঘটনায় ৪ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের প্রান্তিকপাড়ায় তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। হত্যাকান্ডের পর ২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনায় জড়িত এই ৪ জনকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় হওয়া মামলার ২নং আসামী মোসাঃ নুরি বেগম (২০), ৫নং আসামী মোঃ বাবু (২৮), ৬নং আসামী মোসাঃ সোহাগী (৫০) ও ৭নং আসামী মোসাঃ খাতিজা (৫০)কে গ্রেফতার করা হয়। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৭ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ প্রান্তিকপাড়া হতে হত্যার ঘটনায় জড়িত এজাহারনামীয় ২নং আসামী মোসাঃ নুরি বেগম (২০), ৫নং আসামী মোঃ বাবু (২৮), ৬নং আসামী মোসাঃ সোহাগী (৫০) ও ৭নং আসামী মোসাঃ খাতিজা (৫০) দেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদয় থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ সম্রাট আলী শান্ত (২২) এর পিতা মৃত নাসির উদ্দিন ওরফে বাসু (৪৫), প্রাপ্তিকপাড়া রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বাদীর ছোট খালা মোসাঃ লায়লা বেগম (৩৫), ২৭ জানুয়ারী দুপুর অনুমান ১২.৪০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাস্থ রেলবাগান প্রাপ্তিকপাড়া জনৈক মোসাঃ আদরী বেগম এর বাড়ীর সামনে পৌরসভার সাপ্লাই পানির ট্যাপ হতে পানি নিতে যায়। এসময় মোসাঃ নুরি বেগম এর সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে আসামী নুরি বেগম মোবাইল ফোনে অন্যান্য আসামীদের ডেকে আনে এবং একই তারিখ বেলা ০১.১৫ ঘটিকার সময় আসামীরা গাছের ডাল, লাঠি, রড নিয়ে রেলবাগান প্রান্তিকপাড়া পাকা রাস্তার উপর মোসাঃ লায়লা বেগমকে দেখতে পেয়ে ১নং আসামী মোঃ নিয়াজ আলীর হুকুমে সকল আসামীগন বাদীর খালাকে এলোপাথারী মারপিট করতে থাকে। তখন বাদীর পিতা মৃত নাসির উদ্দিন ওরফে বাসু আসামীদের কবল হতে লায়লা বেগমকে রক্ষার জন্য এগিয়ে গেলে ৫নং আসামী মোঃ বাবুর হুকুমে ডাল, লাঠি, লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে বাদীর পিতা নাসির উদ্দিন ওরফে বাসুকে এলোপাথারী ভাবে আঘাত করে। এতে মৃত নাসির উদ্দিন ওরফে বাসু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে বাদীর পিতাকে এলোপাথারী কিলঘুষি মারতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় মৃত নাসির উদ্দিন ওরফে বাসুকে ফেলে রেখে চলে যায়। বাসুর অবস্থা আশংকাজনক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দিন ওরফে বাসুকে ইং মৃত ঘোষনা করেন। পরবর্তীতে বাদী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মোঃ নিয়াজ আলী (৪৮), মোসাঃ নুরি বেগম (২০), মোঃ মেহেদী হাসান (২৪), মোঃ রফিক (২৯), মোঃ বাবু (২৮), মোসাঃ সোহাগী (৫০), মোসাঃ খাতিজা (৫০), দের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply