গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দুই জনের হাতে শিক্ষাবিষয়ক গ্রন্থ ‘জ্ঞানের জগৎ- ‘World of Knowledge’ আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন বইটির লেখক, শিক্ষক তৌফিক সুলতান স্যার। এই বই হস্তান্তর অনুষ্ঠানকে সংশ্লিষ্ট মহল কেবল একটি সৌজন্যমূলক উপহার প্রদান হিসেবে দেখছে না বরং শিক্ষা, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার একটি তাৎপর্যপূর্ণ প্রতীকী বার্তা হিসেবে মূল্যায়ন করছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীরা বলেন, একটি জাতির প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো বা অর্থনৈতিক সূচকে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা এবং জ্ঞানচর্চার বিস্তার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রেক্ষাপটে সংসদ সদস্য পদপ্রার্থীদের হাতে একটি দিকনির্দেশনামূলক শিক্ষাগ্রন্থ তুলে দেওয়ার উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও মানবিক উন্নয়নের প্রতি সচেতনতার বহিঃপ্রকাশ। শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থেকে ‘জ্ঞানের জগৎ’ ‘জ্ঞানের জগৎ’ বইটির লেখক তৌফিক সুলতান দীর্ঘদিন ধরে শিক্ষকতা, প্রশিক্ষণ ও গবেষণামুখী কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি নিজেকে কেবল শ্রেণিকক্ষের পাঠদানে সীমাবদ্ধ রাখেননি;

বরং শিক্ষার্থীদের বাস্তব সমস্যা, মানসিক চাপ, পড়াশোনার ভয় এবং ব্যর্থতার হতাশার ভেতরে দাঁড়িয়ে সমাধান অনুসন্ধান করেছেন। শিক্ষকতা জীবনে তিনি বারবার একটি বাস্তব চিত্র প্রত্যক্ষ করেছেন—অনেক শিক্ষার্থী ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করেও পরীক্ষার হলে গিয়ে পড়া ভুলে যায়। আবার কেউ বিষয় বুঝলেও সঠিক স্মৃতি সংরক্ষণ কৌশল না জানার কারণে ভালো ফল করতে পারে না। বই হস্তান্তর ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ‘জ্ঞানের জগৎ’-এর ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থায় এই বইটি একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় সংযোজন। তাদের মতে, বইটি শিক্ষার্থীদের পড়ার অভ্যাস বদলে দিতে পারে এবং পড়াশোনার প্রতি ভয় দূর করে আগ্রহ তৈরি করতে সক্ষম। অভিভাবকরাও আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি শিক্ষানীতি নির্ধারণে শিক্ষাবিদ ও গবেষকদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়, তবে শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন সম্ভব। শিক্ষার্থীরাও জানান, বইটির ধারণা সম্পর্কে জেনে তারা পড়াশোনাকে নতুন দৃষ্টিতে দেখার অনুপ্রেরণা পাচ্ছেন।

Leave a Reply