সুলতানার স্বপ্ন-‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অংশগ্রহন

সুলতানার স্বপ্ন-‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অংশগ্রহন

মুক্তিযুদ্ধ জাদুঘর ও ইউনেস্কো আয়োজিত সুলতানার স্বপ্ন-শিক্ষার্থীসম্পৃক্ত সৃজনশীল পাঠ কর্মসূচি ২য় পর্যায়ের কেন্দ্রীয় উৎসবে সিলেট বিভাগের একমাত্র গণগ্রন্থাগার হিসেবে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অংশগ্রহন করে। আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- গবেষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান। বক্তব্য রাখেন- ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক শাহনেওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধি রিফাত জাহান, পর্বতারোহী নিশাত মজুমদার,বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সদস্য সচিব জহির উদ্দিন আহমেদ, উৎসব আয়োজন সম্পর্কে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (শিক্ষা ও কর্মসূচি) সত্যজিৎ রায় মজুমদার। ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার। এই সারাদেশের ৪০ টি বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করেন গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *