চাঁপাইনবাবগঞ্জে আসছেন জামায়াত আমীর ড. শফিকুর রহমান

জনসমুদ্রের প্রত্যাশা জামায়াতের

চাঁপাইনবাবগঞ্জে আসছেন জামায়াত আমীর ড. শফিকুর রহমান

৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আসছেন জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত। সোমবার বিকেলে জেলা নেতৃবৃন্দ পুলিশ সুপারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের ঢাকা দক্ষিণ মহানগর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল। নূরুল ইসলাম বুলবুল বলেন, ড. শফিকুর রহমানকে বরণ করতে চাঁপাইনবাবগঞ্জবাসী উন্মুখ হয়ে আছে। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংগঠনের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থীর সাথে প্রিজাইডিং কর্মকর্তাদের বৈঠক একটি নেতিবাচক দৃষ্টান্ত। নির্বাচন প্রভাবিত করার যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন। তিনি আরও দাবি করেন, জেলার তিনটি আসনেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং অন্য দল থেকে বিপুল সংখ্যক মানুষ জামায়াতে যোগদান করছেন, যা তাদের বিজয়কে ত্বরান্বিত করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *