চাঁপাইনবাবগঞ্জে ভাবগাম্ভির্য-যথাযোগ্য মর্যাদা ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শব-ই-বরাত পালিত
পবিত্র শাবান মাসের মহিমান্বিত একটি রাত শবে বরাত। যথাযোগ্য মর্যাদা ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত বা শব-ই-বরাত পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে জেলার ২ হাজার ৫০০ জামে মসজিদ ও প্রায় ৪ হাজার ওয়াক্তিয়া মসজিদে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত উপলক্ষে মসজিদগুলোতে হাজির হন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইবাদত-বন্দেগির মাধ্যমে মহিমান্বিত রাতটি পার করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মধ্য শাবানের এ মহিমান্বিত রাতে মসজিদ কিংবা বাসায় ইবাদত করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। মঙ্গলবার সন্ধ্যার পরই মসজিদে আসতে থাকেন বিভিন্ন বয়সী মুসল্লিরা।

এশার আজানের পর পাড়া-মহল্লার মসজিদগুলোও কানায় কানায় ভরে যায়। এশার নামাজের পর শবে বরাতের মর্যাদা ও করণীয় তুলে ধরে এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল বিষয়ে ইমাম-খতিবরা মসজিদগুলোতে আলোচনা করেন। মসজিদে, কেউ নফল নামাজ পড়েন, কেউ জিকিরে মশগুল। কেউ বা কুরআন তিলাওয়াত করেন। সকলেই নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত, ঈমানদার মুসলমান জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করেন।

শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ, দোয়া মাহফিল, আয়োজন করা হয়। শহরের অক্টয় মোড়স্থ জেলা মডেল মসজিদে মঙ্গলবার রাতে পবিত্র লাইলাতুল বরাত বা শব-ই-বরাত আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: গোলাম মোস্তফা। পবিত্র লাইলাতুল বরাত বা শব-ই-বরাত এর তাৎপর্য তুলে ধরেন এবং জেলা, দেশ ও সারা বিশ্বের সকল মুসলমানদের রুহের মাগফেরাত ও মুসলমানদের জান ও সম্পদ রক্ষার জন্য বিশেষ দোয়া করেন দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো: মুখতার আলী।

এছাড়া সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো: মাহবুবুর রহমান পবিত্র লাইলাতুল বরাত বা শব-ই-বরাত আলোচনা করেন। শেষে মসজিদের সকল মুসল্লীদের নিয়ে দেয়া জেলা, দেশ ও সারা বিশ্বের সকল মুসলমানদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা মো: মাহবুবুর রহমান।

অন্যদিকে, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা সদর ও ৪ উপজেলার মডেল মসজিদে আলোচনা, দোয়া মাহফিল হয়। এ রাতে নিজ নিজ আত্মীয়দের মৃতদের রুহের মাগফেরাত কবরস্থানগুলোতেও যান অনেকে। এ বরকতময় রাতের উছিলায় মৃত প্রিয়জনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান মুসলমান নারী-পুরুষরা। এছাড়াও বাড়িতে বাড়িতে মা-বোনেরা পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের এই মহিমান্বিত রাতে ইবাদত বন্দেগী করেন এবং গুনাহ মাফের জন্য মহান আল্লাহ’র দরবারে ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসলমানগণ।

Leave a Reply