নওগাঁয় নির্বাচনী প্রচারনায় বিএনপি-জামাত সংঘর্ষ ॥ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
নওগাঁয় নির্বাচনী প্রচারনাকালে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষে উভয়পক্ষ পাল্টপাল্টি সংবাদ সম্মেলন করেছে। বিএনপি বুধবার দুপুরে আয়োজিত এক সম্মেলনে বলেছে গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চকগোপাই গ্রামে জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারনার সময় আচরণবিধি লংঘন করে খাওয়ার আয়োজন করে। বিএনপি সমর্থক একজন তার ছবি তুলতে গেলে তাকে মারধর করা হয়। মান্দা ও নওগাঁ সদর উপজেলার জামাতের নেতাকর্মীদের সংগঠিত করে বিএনপি সমর্থকদের উপর বেপরোয়া হামলা চালায়। এতে বিএনপি ও ছাত্রদলের ৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা হলো,

হাসান প্রামানিক, জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান, রুস্তম আলী এবং রাকিব হাসান। আহতদের নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু সাংবাদিকদের বলেছেন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জামায়াত পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের নিকট প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। অপরদিকে, গত মঙ্গলবার রাত ১১টায় জামায়াতে ইসলামী মনোনীত সদর আসনের প্রার্থী এবং জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আ স ম সায়েম এক সংবাদ সম্মেলনে বলেছেন আমি যখন হাসাইগাড়ী ইউনিয়নের চকগোপাই এলাকায় নির্বাচনী প্রচারনা করছিলাম তখন বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের বেশ কিছু নেতা কর্মীদের মারাত্মকভাবে আহত করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় ৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে বলে দাবী করা হয়েছে।

Leave a Reply