কালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিন্নাতুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক জনাব আব্দুল সালাম, বিশেষ অতিথি নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ, ক্যাম্প কমান্ডার (আর্মি), বিজিবি ও আনসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও। এছাড়াও এ সভায় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করে তাদের মতামত ও সম্ভাবনা তুলে ধরেন। সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয়, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply