যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার ॥ আটক ৪

যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার ॥ আটক ৪

যশোর শহরে যৌথ বাহিনীর অভিযানে একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় ৪ জন কে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার পর শহরের বারান্দীপাড়া ঢাকা রোড বিসিএমসি কলেজ সংলগ্ন বাড়িটিতে এ অভিযান চালানো হয় বলে রোববার দুপুরে জানান সেনাবাহিনীর যশোর ক্যাম্পের কমান্ডার মেজর একেএম মাসুদ রানা। বাড়িটির বাসিন্দা আরিফের বিরুদ্ধে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে বলেও জানিয়েছেন তিনি। মেজর মাসুদ রানা বলেন, ওই বাড়িতে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অভিযানের সময় আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগরকে। এছাড়া আরিফের স্ত্রী এবং সাগরের স্ত্রীকেও আটক করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে তাদেরকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, উদ্ধার অস্ত্র ও বিভিন্ন সামগ্রীসহ চার জনকে কোতয়ালি থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *