চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা ॥ স্বাধীনতার পক্ষে ধানের শীষে ভোট প্রার্থণা

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা ॥ স্বাধীনতার পক্ষে ধানের শীষে ভোট প্রার্থণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি স্বাধীনতা পক্ষের দল। আর জামায়াত হচ্ছে স্বাধীনতা বিপক্ষের দল। জামায়াত ৭১ কে মুছে দিতে চায়। তাই আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে তাদের দাত ভাঙ্গা জবাব দিতে হবে আপনাদের। তিনি বলেন, জামায়াত ইসলামী ছোট দল দাবি করে তিনি বলেন, খালি কলস বাজে বেশি। ইসলামকে ধংস করার জন্য জামায়াত যথেষ্ট, রোজা ও পূজাকে তারা এক করে দিয়েছেন। তিনি বলেন, জামায়াত বেহেশতকে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল সম্প্রসারণ ও চার লেন রাস্তা নির্মাণ করা হবে। ধানের শীষের দাইপুকুরিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম, শাহরিয়ার কামাল, শফিকুল ইসলামসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *