নাগরপুরে ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকের বিশাল গণমিছিল

নাগরপুরে ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকের বিশাল গণমিছিল

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া এর হাতপাখা প্রতীকের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, মোঃ বাবুল হোসেন, সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা, মুফতি আল-আমিন মাজাহীরি, সেক্রেটারি ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা, মাওলানা ইব্রাহিম, সভাপতি ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা, মুফতি আল হাদী, সভাপতি ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা প্রমুখ। মিছিলের অংশগ্রহণকারীরা হাতপাখা প্রতীক ধরে প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করেন। উৎসবমুখর পরিবেশে স্থানীয় মানুষও মিছিলটি দেখতে উপস্থিত ছিলেন। মিছিলের উদ্দেশ্য ছিল প্রার্থীর প্রতি সমর্থন জ্ঞাপন এবং স্থানীয় জনগণকে ভোটকেন্দ্রে সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *