সংসদ নির্বাচনে ১১দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ-রাকসু ভিপি

সংসদ নির্বাচনে ১১দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ-রাকসু ভিপি

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মশিউর রহমানের পরিচালনায় গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মজলুম জননেতা নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ, শিবিরের রাবি সভাপতি মোজাহিদ ফয়সাল, জামায়াতের সহকারী সেক্রেটারী আশরাফুল ইসলাম রাজু, নায়েবে আমীর আব্দুল বারি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সুমন সরকার ও হিন্দু নেতা শ্রী রিপন সরকারসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। প্রধান বক্তা বলেন, ’২৪ এর ৫ আগষ্টে এ দেশের ছাত্রজনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত এ দেশের নতুন স্বাধীনতা জনগণের মত প্রকাশের পথ উন্মুক্ত করে দিয়েছে। রক্তে ভেজা এ মাটিতে আর কখনই ফ্যাসিস্ট স্বৈরাচারের জায়গা হবেনা। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের আর কখনই জনগণ মেন্ডেট দেবেনা। আগামী নির্বাচনে সাধারণ জনগণ ১১ দলীয় জোটকেই বেছে নেবে। নির্বাচনে কোন ধরণের অনিয়ম জনগণ আর মেনে নেবে না। শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়েই দীর্ঘ ১৭ বছর পর সাধারণ জনগণ ভোট কেন্দ্রে স্বতঃস্ফুর্তভাবে ভোট প্রদান করতে যাবেন। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, এ দেশে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে অবশ্যই ১১ দলীয় জোটকে বিজয়ী করে আনতে হবে। ডা. আব্দুর রহিম সরকার বলেন, তিনি নির্বাচিত হলে গোবিন্দগঞ্জবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবেন। সেই সাথে গোবিন্দগঞ্জকে মাদক ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি ইপিজেড নির্মাণ, রংপুর সুগারমিল চালু, কোচাশহরকে শিল্পনগড়ি ঘোষণা করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র গড়ে তোলাসহ রাস্তা-ঘাট নির্মাণে কাজ করে যাবেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে সমৃদ্ধ গোবিন্দগঞ্জ গড়ে তোলার অনুরোধ জানান। উল্লেখ্য, গোবিন্দগঞ্জের ইতিহাসে নির্বাচনী সময়ে এত জনগণের উপস্থিতি আর কখনও দেখা যায়নি। হাইস্কুল মাঠ উপচিয়ে জনতার ঢল বিশ্বরোড পর্যন্ত গড়িয়ে যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *