নান্দনিক সিংড়া গড়ার অঙ্গীকার নিয়ে ধানের শীষে ভোট চাইলেন অধ্যক্ষ আনু

নান্দনিক সিংড়া গড়ার অঙ্গীকার নিয়ে ধানের শীষে ভোট চাইলেন অধ্যক্ষ আনু

নান্দনিক সিংড়া গড়ার অঙ্গীকার নিয়ে ধানের শীষে ভোট চাইলেন নাটোর-৩ সিংড়া আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে নাটোরের সিংড়া কোর্ট মাঠ চত্বরে ধানের শীষের নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন। অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, আমার নেতা তারেক রহমান দুর্নীতি মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অধ্যক্ষ আনু বলেন, আমি ভোটের জন্য আমার উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে একটা বিষয়ই লক্ষ্য করেছি আমার এলাকার মানুষের ব্যক্তিগত কোন চাহিদা নেই। তাদের চাহিদা একটাই রাস্তা ঘাটের উন্নয়ন। আমি বিজয়ী হলে আমার উন্নয়নের প্রথম ধাপ হবে সিংড়ার অবহেলিত গ্রামে রাস্তা ঘাটের উন্নয়ন করা। এমপি প্রার্থী অধ্যক্ষ আনু বলেন, আগষ্টের ৫ তারিখের পর সিংড়াতে অনেক চাঁদাবাজি, পুকুর লুট, জমি দখল হয়েছে আমরা সেই চাঁদাবাজদের রুখে দিতে চাই। আমার নেতা তারেক রহমান বলেছেন সন্ত্রাসীদের কোন দল নেই। যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে বিএনপিতে তাদের জায়গা হবে না। অধ্যক্ষ আনু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সুবিধা পাবে সাধারণ মানুষ। তারেক রহমানের নতুন বাংলাদেশ ও সন্ত্রাস মুক্ত নান্দনিক সিংড়া গড়াতে তাই আপনাদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করছি। উপজেলা বিএনপির আহবায়ক ফয়জুন নেছা পুতুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য এডভোকেট শামীম হোসেনের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডাঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচীব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন সাখা, বিএনপি নেতা ব্যরিষ্টার ইউসুফ আলী প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *