টাঙ্গাইল-৬ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

টাঙ্গাইল-৬ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি, জামায়াতসহ মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৬ জন এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৮৩ হাজার ৪ শত ৭১ জন। বাতিল হয়েছে ৫ হাজার ৭শত ২৫ টি। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৭ শত ৪৬ । প্রদও ভোটে শতকরা হার ৬০.৫৬%। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলু (ধানের শীষ) ১ লাখ ৫০ হাজার ৯শত ৫২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ ( দাঁিড়পাল্লা) প্রাপ্ত ভোট ৯১ হাজার ৯ শত ১৪ ভোট। এ আসনে অন্য ৫ প্রার্থীই জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হচ্ছেন, জাতীয় পার্টি (জেপি) তারেক শামস খান (বাইসাইকেল), ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ আখিনুর মিয়া (হাতপাখা),জাতীয় পার্টি মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল),স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল সরকার (হরিণ) ও মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ) প্রতিক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *