গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে স্থানীয় জনতার পিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ জানায়, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের গয়না ছিনিয়ে পালানোর সময় তাদের পিটুনি দেওয়া হয়। শুক্রবার ভোরে খোর্দ্দমোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাতে সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ এলাকায় ৫-৬ জন ছিনতাইকারী দুই পথচারীর পথরোধ করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের গয়ণা ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয়রা ধাওয়া করলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খোর্দ্দমোজাহিদপুর এলাকায় সড়কে ছিটকে পড়ে। এ সময় এলাকাবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। বাকিরা পালিয়ে যায়। ওসি আব্দুল আলিম আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *