বাগাতিপাড়ায় ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র ইফতার সামগ্রী বিতরণ

বাগাতিপাড়ায় ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস-এর উদ্যোগে নাটোরের বাগাতিপাড়ায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তমালতলাস্থ কোম্পানির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশীদ, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন। প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে অসংখ্য পরিবার উপকৃত হবে এবং রমজানের আনন্দ আরও অর্থবহ হয়ে উঠবে। সভাপতির বক্তব্যে মুহাম্মদ কামরুল ইসলাম জানান, ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *