নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ॥ আটক-৩

নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ॥ আটক-৩

নওগাঁর নিয়ামতপুরে ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে বিয়েবাড়ি থেকে এক তরুণীকে কৌশলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিয়ামতপুর থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।আটককৃত ব্যক্তিরা হচ্ছে, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামের লথিরাম সরেনের ছেলে অরুপ (২০), খুদিরাম হাসদার ছেলে রঞ্জন হাসদা (১৯) এবং ইশ্বর সরেনের ছেলে প্রশান্ত সরেন (১৯)।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি নিয়ামতপুর উপজেলার জাবরিপাড়া গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয়-স্বজনরা সেখানে উপস্থিত হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়। পরে তাকে পাশ্ববর্তী এক বাড়ির ওঠানে নিয়ে গিয়ে তিনজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।ঘটনার পর ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।নিয়ামতপুর থানার ওসি রেজাউল করিম জানান, মামলার প্রেক্ষিতে তিনজন অভিযুক্তকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *