চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও স্কাউটস ওন অনুষ্ঠিত
বিপি দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও স্কাউটস ওন অনুষ্ঠিত হয়েছে। জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে এ আয়োজন করে সদর উপজেলা স্কাউট। এতে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা স্কাউট এর কমিশনার ও সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। সদর উপজেলা স্কাউট এর সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, উপজেলা স্কাউটস এর যুগ্ন সম্পাদক আবু সায়েম মোহাম্মদ গোলাম কবির, উপজেলা স্কাউট লিডার, গোলাম সারওয়ার, উপজেলা কাব লিডার গোলাম সাকলাইন। অনুষ্ঠানে আরো অংশ নেন, সহকারী লিডার ট্রেনার এ কে এম মাহফুজুর রহমান, মো বজলার রহমান রুবল, আবদুল হাই ফারুকি, আমিনুল ইসলামসহ অনান্যরা।

Leave a Reply