ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক নারী

ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক নারী

ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। অভিযানকালে পালিয়ে যায় আরও একজন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ছোট গোপিনাথপুর গ্রামস্থ এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করে ডিএনসি সদস্যরা। গ্রেফতারকৃত নারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট গোপিনাথপুর গ্রামের মাতিন আলীর স্ত্রী মোসাঃ হাসনা হেনা (৪৩)। পলাতক ব্যক্তি হচ্ছে, আটক নারীর স্বামী ও মৃত সাইফুদ্দিনের ছেলে মাতিন আলী (৪৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ছোট গোপিনাথপুর গ্রামস্থ এলাকায় অভিযান চালায়। এসময় ১ কেজি গাঁজাসহ মোসাঃ হাসনা হেনা নামের নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে ডিএনসি সদস্যরা। এসময় ওই নারীর স্বামী মাতিন আলী পালিয়ে যায়। এঘটনায় ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উপ পরিদর্শক মামুনুর রশীদ মামলার বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *