তালিকা করে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সারাদেশে অভিযান-স্বরাষ্ট্রমন্ত্রী

তালিকা করে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সারাদেশে অভিযান-স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামীদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার (৪ মার্চ) সকাল ১১ টায় ডিএমপির উর্ধ্বতন কর্মকতাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা থেকে শুরু হবে, সারাদেশেই চাঁদাবাজও অস্ত্রধারী, দাগি আসামীদের তালিকা করা হচ্ছে। স্বচ্ছ তালিকা করে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা প্রত্যাশা করি দেশের সকল জনগণ সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *