চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ॥ মাদকমুক্ত এলাকা ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ॥ মাদকমুক্ত এলাকা ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া কাজীপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী। শুক্রবার জুমার নামাজ শেষে কাজীপাড়া জামে মসজিদের সামনে আয়োজিত এক মানববন্ধনে পুরো এলাকাকে ‘মাদকমুক্ত’ ঘোষণা করা হয়। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “ছোট্ট এই গ্রামে ৪-৫টি মাদকচক্রের অত্যাচারে আমরা অতিষ্ঠ। বাইরে থেকে বখাটেরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে, যা আমাদের সন্তানদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

” প্রশাসনের নির্লিপ্ততা নিয়ে অভিযোগ তুলে তারা আরও বলেন, “বারবার আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েও প্রতিকার মেলেনি। কালেভদ্রে অভিযান হলেও রহস্যজনকভাবে মাদক ব্যবসায়ীরা পার পেয়ে যায়।” এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে জানান, আগামীতে মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, মসজিদের ইমামসহ গ্রামের সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন। তারা ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *