সার পাচারের চেষ্টা ॥১,৪২০ বস্তা টিএসপিসহ ৪ ট্রাক জব্দ

সার পাচারের চেষ্টা ॥১,৪২০ বস্তা টিএসপিসহ ৪ ট্রাক জব্দ

ভোলা থেকে অন্য জেলায় অবৈধভাবে সার পাচারের সময় এক হাজার ৪২০ বস্তা টিএসপিসহ চারটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয় এক ট্রাক চালককে।সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে লক্ষ্মীপুরগামী আলাদা দুটি ফেরি থেকে এসব জব্দ করা হয়। আটক ট্রাক চালককের নাম আরমান।ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বশির আলম এবং সার গুদাম কর্তৃপক্ষ জানায়, ভোলার সরকারি সার গুদাম থেকে বরিশাল বিভাগের সব জেলায় সার বিতরণ করা হয়। জব্দ করা সারগুলো বরিশাল ও বরগুনায় যাওয়ার কথা থাকলেও তা লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। গোপন খবর পেয়ে লক্ষ্মীপুরগামী ‘সুফিয়া কামাল’ ফেরি থেকে তিনটি ও কুসুমকলি ফেরি থেকে একটি সারবোঝাই ট্রাক আটক করা হয়। তবে তিনটি ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।সারগুলো ভোলার সরকারি গুদাম থেকে বরিশাল ও বরগুনা যাওয়ার জন্য ট্রাকে লোড করা হয়েছিল। পুলিশ ইন্সপেক্টর বশির আলম বলেন, অসাধু ব্যক্তিরা কৃত্রিম সংকট তৈরির জন্য ভোলা থেকে সারগুলো অন্যত্র পাচার করছিলেন। চারটি ট্রাক থেকে ৭১ টন টিএসপি সার জব্দ করেছি; যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *