রাজশাহীতে ‘ইমাম নিয়োগ নিয়ে’ বিএনপি-জামায়াত সংঘর্ষ ॥ নিহত ১

রাজশাহীতে ‘ইমাম নিয়োগ নিয়ে’ বিএনপি-জামায়াত সংঘর্ষ ॥ নিহত ১

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর জন্য মাঠে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় তারা একটি মোটরসাইকেলেও আগুন দেয়। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন জামায়াতের কর্মী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে আসন্ন ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ডাকা হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালে উভয়পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়ার বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান জামায়াতের নেতৃবৃন্দ। মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির মধ্যে পড়ে ‘হার্ট অ্যাটাক’ করে আলাউদ্দিন মারা গেছেন।মোহনপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *