চাঁপাইনবাবগঞ্জে নারী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে নারী দিবস পালিত

আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার (০৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা হয়। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার। সভায় বক্তব্য রাখেন ব্যাকের জেলা কো-অর্ডিনেটর মোমেনা খাতুন, বিভাগীয় পর্যায়ে জয়ী অদম্য নারী সুমাইয়া ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, স্যামল হাস্তা, ফারজানা ইয়াসমীন মিতুসহ অন্যরা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেচগণ, জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান,বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নারীরা অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *