চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারী শহরাতলা এলাকা থেকে অবৈধ মাদক Kuf Relief সহ ৩ জন মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীর মোঃ এনতাজ আলীর ছেলে মোঃ হেলিম (২৬), মোঃ হাদু মিয়ার ছেলে মোঃ ফয়সাল (২০) এবং মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার (২৫)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, জেলার শিবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ জালমাছমারী শহরাতলা এলাকা থেকে ৩০ বোতল Kuf Relief (মাদক)সহ মাদক কারবারী মোঃ হেলিম, মোঃ ফয়সাল ও মোঃ দেলোয়ার কে আটক করা হয়। আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, ৯ মার্চ রাত পৌনে ৯টার দিকে র্যাব-৫ এর একটি আভযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিয়মিত টহল ও অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এসময় শিবগঞ্জ থানার পাইলিং মোড়ে অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানার শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী শহরাতলা এলাকায় আম বাগানের ভিতর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে জালমাছমারী শহরাতলা একটি আম বাগানের ভিতর অভিযান চালায়। অভিযানকালে রাত সাড়ে ১০টার দিকে মাদক কারবারী মোঃ হেলিম, মোঃ ফয়সাল এবং মোঃ দেলোয়ার কে ৩০ বোতল মাদকসহ আটক করা হয়।

Leave a Reply