৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার ॥ আটক এক
জেলার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ২টি অভিযানে ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, জেলা শিবগঞ্জ উপজেলার আড়গাড়া চকসিরামপুর গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ আলীম (৩২)। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) গভীর রাতে অভিযান ২টি পরিচালিত হয়। ১ম অভিযানে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আলীম কে ফেন্সিডিল এর বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এছাড়া অপর অভিযানটিতে চকপাড়া বিওপি’র ০১টি বিশেষ টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত হতে ফেন্সিডিল এর বিকল্প ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় TENSIWIN ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ৫৯ বিজিবি ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামীসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

Leave a Reply