মহানন্দা সেতুতে টোল ফ্রী বিষয়ে প্রকৌশলীর সাথে জামায়াত প্রতিনিধিদলের সাক্ষাৎ
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’তে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান এবং ব্যাটারিচালিত অটো-যানবাহনের টোল ফ্রী বিষয়ে প্রকৌশলীর সাথে সাক্ষাৎ করেছেন স্থানীয় জামায়াত প্রতিনিধিদল। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ নূরুল ইসলাম বুলবুল এর নির্দেশনায় রবিবার (২৯ মার্চ) সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয়প্রকৌশলীমোঃ রায়হান ইমতিয়াজ এরসাথে সাক্ষাৎ করেন স্থানীয় জামায়াতের এই প্রতিনিধিদল। সাক্ষাতকালে মহানন্দা ব্রীজের মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান এবং অটোর টোল ফ্রী করার বিষয়ে বিষদ আলোচনা হয়। সদর আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর জামায়াতের সেক্রেটারি এবং সাবেক ১০নং ওয়ার্ড কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল।

Leave a Reply