খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। রোববার দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই প্রতিফলন। নির্বাচনে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান নান্নু বিজয়ী হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর এবং শাকিরা ফেরদৌস রিমি। নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, এই বিজয় খুলনার আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল আইনজীবীর সহযোগিতা কামনা করেন বিজয়ী নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *