র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সাজাপ্রাপ্ত আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্টেশন রোড জিয়ানগর হুজরাপুর মহল্লার মোঃ মহসিন আলীর ছেলে মোঃ আকমল হোসেন (৫১) এবং মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যানপুর ১নং ওয়ার্ড এর মৃত খাইরুল ইসলামের ছেলে মোঃ শহীদ (২৩)।

র‌্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়, সিটি ব্যাংক, পিএলসি, প্রধান কার্যালয় এর করা মামলায় ৬ মাসের কারাদন্ড ও ৫ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করে সাজা পরোয়ানা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আকমল হোসেন (৫১)’কে ৪ এপ্রিল অভিযান পরিচালনা করে জেলা শহরের নিউ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আকমল হোসেন (৫১) কে গ্রেফতার করা হয়। এছাড়া অপর এক অভিযানে একই দিন দুপুরে সদর থানার আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী মোঃ শহীদ (২৩) নামের একজনকে আটক করা হয়। আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *