চাঁপাইনবাবগঞ্জে যমুনা টিভি’র এক যুগ পূর্তি উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে যমুনা টিভি’র এক যুগ পূর্তি উদযাপন

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা টেলিভিশন’র এক যুগ পূর্তি উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে রোববার (০৫ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। যমুনা টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন জুয়েলের আয়োজনে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোশিয়েশনের সভাপতি রফিকুল আলম।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ। এসময় ‘যমুনা টেলিভিশন’র এক যুগ পূতিতে ফুলেল শুভেচ্ছা জানান ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মোহাঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক জহুরুল ইসলামসহ অন্যরা। এসময় জেলার গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল।

অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে কেক কেটে যমুনা টেলিভিশনের পথচলার ১২ বছর পূর্তি উদযাপন করা হয়। বক্তারা বলেন, যমুনা টেলিভিশন দীর্ঘ এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনমানুষের কথা তুলে ধরে দেশের গণমাধ্যমে একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যমুনা টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *