চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেহামের প্রকোপ ॥ নতুন ভর্তি ২২ জন

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেহামের প্রকোপ ॥ নতুন ভর্তি ২২ জন

উদ্বেগজনক হারে বাড়ছে চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ। প্রতিদিনই নতুন করে রোগী ভর্তি হওয়ায় স্বাস্থ্য বিভাগে বাড়ছে দুশ্চিন্তা। মঙ্গলবার (০৭ এপ্রিল/২৬) ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ছিল ৬৪ জন। নতুন রোগী যোগ হওয়ায় বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। একই সময়ে সুস্থ হয়ে ২১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে কাউকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়নি।হাসপাতাল সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৪৪৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। যা পরিস্থিতির অবনতি। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, হামের সংক্রমণ ঠেকাতে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি। অভিভাবকদের উচিত শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করা। একই সঙ্গে আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে জটিলতা কমানো সম্ভব। তিনি আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত রাখা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি করছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *